সকল নোটিশ ও খবর
ফিরে যান১৩
জুলাই ২০২৬বৃক্ষরোপণ কর্মসূচির ২০২৬
সুধী/শুভানুধ্যায়ী/পরিবেশপ্রেমী বন্ধু, আসসালামু আলাইকুম বিষয়: ‘আদর্শ লাইব্রেরি’র বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ ও আর্থিক সহযোগিতার জন্য আবেদন। প্রিয় সুধী, আশা করি ভালো আছেন। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আমাদের চারপাশকে সবুজ-শ্যামল করে তুলতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও খুলনার পাইকগাছার 'আদর্শ লাইব্রেরি' একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের এবারের মূল লক্ষ্য—এলাকার বিভিন্ন উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা এবং সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা। একটি জ্ঞানচর্চামূলক সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের আর্থিক সামর্থ্য সীমিত। তাই এই মহৎ এবং পরিবেশ-বান্ধব উদ্যোগটি সফলভাবে বাস্তবায়ন করতে আপনার মতো আন্তরিক ও সচেতন মানুষের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আজ আপনার দেওয়া সামান্য সাহায্যই আগামীকাল একেকটি চারা গাছকে মহীরূহে পরিণত করবে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেবে নির্মল বাতাস, ছায়া ও একটি সুন্দর পৃথিবী। "আসুন, আমরা সবাই মিলে এই সবুজ উদ্যোগে অংশীদার হই। আপনার একটি ছোট অবদানই হোক আগামী দিনের সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ।" আপনার অনুদান পাঠানোর মাধ্যম: আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো অঙ্কের অনুদান নিচের নম্বরে পাঠাতে পারেন: বিকাশ ও নগদ (পার্সোনাল): 01714807800 (টাকা পাঠানোর পর অনুগ্রহ করে একটি মেসেজ দিয়ে বা কল করে আপনার নাম ও টাকার পরিমাণ নিশ্চিত করার অনুরোধ রইলো।) আপনার সার্বিক সহযোগিতা, সুপরামর্শ ও আন্তরিকতা আমাদের এই পথচলাকে আরও সুদৃঢ় করবে। ধন্যবাদান্তে, পরিচালনা পরিষদ, আদর্শ লাইব্রেরি এন্ড ফাউন্ডেশন। হরিদাসকাটি, পাইকগাছা, খুলনা।
০৫
জুলাই ২০২৬বৃক্ষরোপণ কর্মসূচি!
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি! দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এক দূরদর্শী উদ্যোগ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৪ জুন কক্সবাজারের দুলাহাজরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এই মহতী কর্মসূচি। এ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন— "জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। প্রকৃতির এই বিরূপ আচরণের পেছনে বনাঞ্চল ও গাছপালা কমে যাওয়াও একটি অন্যতম কারণ। তাই পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমাদের বৃক্ষরোপণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।" নিছক গাছ লাগানো নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা: প্রধানমন্ত্রী মাটির বৈশিষ্ট্য ও স্থানীয় পরিবেশ বিবেচনা করে গাছ লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, দেশের সব অঞ্চলের মাটির ধরন এক নয়। তাই মাটির উপযোগিতা বুঝে সঠিক গাছ নির্বাচন করতে হবে, যাতে গাছের বেঁচে থাকার হার বাড়ে এবং তা পরিবেশের প্রকৃত ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। আসুন, সরকারের এই সবুজ বিপ্লবের অংশীদার হয়ে আমরাও নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাই, মাটির যত্ন নিই এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে সুরক্ষিত করি।
০৫
জুলাই ২০২৬বই_সহায়তা
বই_সহায়তা আদর্শ লাইব্রেরি পরিবারের পক্ষ থেকে, তালা-মাছিয়াড়া বাড়ি, খলিল নগর স্কুলের একজন মেধাবী শিক্ষাথীকে নবম ও দশম শ্রেণীর আর্সের এক সেট গাইড বই প্রদান করা হয়,
০৫
জুলাই ২০২৬আদর্শ লাইব্রেরি'র প্রাণের মঞ্চে এক অবিস্মরণীয় দিন
এক হৃদয়জড়ানো মুহূর্তে আদর্শ লাইব্রেরি পরিদর্শন করেন আমাদের পরম শ্রদ্ধেয়, প্রিয়জন মেজর মোঃ মেজবাহুল ইসলাম স্যার (অবঃ) সাবেক পরিচালক, দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান, শামসুর রহমান ফাউন্ডেশন ও সিরাতুল হুদা ট্রাস্ট উপদেষ্টা, আদর্শ লাইব্রেরি স্যারের আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে আমাদের প্রাণের প্রতিষ্ঠান। তাঁর স্নেহময় উপস্থিতি যেন জ্ঞানের আলো ছড়িয়ে দেয় চারপাশে। আদর্শ লাইব্রেরি পরিবার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্যারের হাতে তুলে দেয় ভালোবাসার ফুলেল শুভেচ্ছা। এই অনন্য ক্ষণে স্যার আমাদের প্রেরণার বাতিঘর হয়ে ওঠেন—নিরলস নিষ্ঠা, দেশপ্রেম ও নৈতিকতায় যিনি সদা উজ্জ্বল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমাদের প্রিয়জন, আলোকবর্তিকা স্বরূপ সম্মানিত ব্যক্তিবর্গ: মোঃ ইকবাল হোসেন উপদেষ্টা, আদর্শ লাইব্রেরি সিনিয়র ম্যানেজার, জনতা ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা এস এম হাসানুজ্জামান আজীবন সদস্য, আদর্শ লাইব্রেরি সিনিয়র অফিসার, জনতা ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা মাওলানা আতাউর রহমান আজীবন সদস্য, আদর্শ লাইব্রেরি এম শাহীন আলম, আজীবন সদস্য, আদর্শ লাইব্রেরি মোঃ হাবিবুর রহমান সিনিয়র সহ-সভাপতি, আদর্শ লাইব্রেরি মোঃ তামিম রায়হান সহ-সভাপতি, আদর্শ লাইব্রেরি মাওলানা লুৎফর রহমান আজীবন সদস্য, আদর্শ লাইব্রেরি এনামুল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক, আদর্শ লাইব্রেরি তামিম ইকবাল লিডার, ছাত্র সংসদ, আদর্শ লাইব্রেরি সার্বিক সহযোগিতায় সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা
০৫
জুলাই ২০২৬আগামী 23-8-2026 তারিখ ফ্রি মেডিকেল ক্যাম্প
আগামী 23-8-2026 তারিখ ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবে প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক, এলাকা